Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ - Chief TV

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  34 views
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ - Chief TV

রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৈরাগীগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় খান পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


Share: