বাংলাদেশ-ভারত সীমান্তে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ভারতের বিজেপির স্থানীয় বিধায়ক দধিরাম রায়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলীগঞ্জ সীমান্তসংলগ্ন সানিয়াজান নদীকে ঘিরে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা দেননি বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের একটি অংশ প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও মনোনয়নের সুযোগ নেই, দল কেবল প্রার্থীকে সমর্থন দিতে পারে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। রোববার (২৫ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে তাঁর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
বিলাসবহুল জীবন ছেড়ে এখন কারাগারের বন্দিজীবন কাটছে ভারতের মডেল শ্রদ্ধা দুবের। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তারের পর লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে রয়েছেন তিনি। কারা সূত্রের বরাতে জানা গেছে, ৪৫ জন নারী বন্দির সঙ্গে একই কক্ষে রাখা হয়েছে শ্রদ্ধা ও তাঁর বোন রশ্মিকে।
নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের পদায়ন বাতিলের দাবিতে টানা ১৩ দিন ধরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের কারণে বন্ধ রয়েছে কলেজের ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে স্নাইপার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে নিজের বক্তব্য তুলে ধরে আবু বকর বলেন, ‘কমেন্টটি মজা করে করছি। কোনো উদ্দেশ্য ছিল না। ভুল হয়ে গেছে।’
সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ অঞ্চলের সব সমুদ্রসৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে সৈকত বন্ধের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এর আগে দেশটির উপকূলীয় এলাকায় তেল ছড়িয়ে পড়া ঠেকাতে অভিযান চালানোর খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে করা মামলায় মো. আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে না পারার অভিযোগ তুলে বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হলে সরকারের অবিলম্বে সরে দাঁড়ানো উচিত।
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইনস্টাগ্রামে স্ত্রীকে আনফলো করেছেন বিজয়—এমন দাবি ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, বিজয় শুরু থেকেই ইনস্টাগ্রামে কাউকে অনুসরণ করেন না বলে জানা গেছে।
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, সুজাত মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
খুলনায় দুই মাসের বকেয়া বাড়িভাড়া চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক ভাড়াটের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে (৭৬) আটক করেছে পুলিশ।