বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় নিউ রূপসী বাংলা ক্লিনিকের পরিচালক এবং ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশী বলে জানিয়েছে র্যাব।
রায়ে প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত নন্দিনীর স্বজনরা। নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন দ্রুত এ সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন। স্থানীয়রাও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে নন্দিনীর পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে মনে করছেন।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলা থেকে মজিব উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙন ও গতিপথ পরিবর্তনের কারণে সদর উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছেন। নদীভাঙনে অনেক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনাও হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নদীর ডান তীরে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।
লালমনিরহাট জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিতব্য এই ক্যাম্পেইনে জেলাজুড়ে মোট ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা
লালমনিরহাট সীমান্তের পৃথক তিনটি পয়েন্ট দিয়ে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এই পুশইনের চেষ্টার ঘটনা ঘটে।
লালমনিরহাটের পৌরসভার বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৪) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৬) আটক করেছে পুলিশ। তবে ঘটনার সময় স্ত্রী সাথীও আহত হন এবং তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকারের উন্নয়ন প্রতিশ্রুতির অংশ হিসেবে লালমনিরহাটকে একটি স্মার্ট শহরে রূপান্তর করতে টেকসই উন্নয়ন ও আধুনিক নগরী গড়ার লক্ষে জেলা শহরে অত্যাধুনিক স্ট্রিট লাইটের ব্যবস্থা হয়েছে । রাজশাহীর আদলে পর্যায়ক্রমে লালমনিরহাট জেলা শহরকে নান্দনিক শহরে রুপান্তরিত করা হবে। এই স্ট্রিটলাইটের আলোকসজ্জার শহরবাসীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রাতের সৌন্দর্য