Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / সমালোচনার জবাব মাঠেই, বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন রোনালদো - Chief TV

সমালোচনার জবাব মাঠেই, বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন রোনালদো - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  107 views
সমালোচনার জবাব মাঠেই, বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন রোনালদো - Chief TV

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয় এনে দেননি, গড়েছেন বিশ্বকাপের ইতিহাসেও অনন্য এক রেকর্ড।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় পর্তুগাল। রোনালদোর দুই গোলের পাশাপাশি নুনো মেন্দেস একটি গোল করেন। এছাড়া একটি আত্মঘাতী গোল ও শেষদিকে রাফায়েল লেয়াওয়ের গোল মিলিয়ে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে হারায় পর্তুগিজরা।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, দল জানত তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু অপেক্ষা করছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দল অনেক উন্নতি করেছে এবং এই জয় তাদের সেই পরিশ্রমেরই প্রতিফলন। ব্যক্তিগত রেকর্ড ভাঙতে ভালো লাগলেও তার প্রধান লক্ষ্য সবসময় জাতীয় দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া বলে উল্লেখ করেন তিনি।

৩৯ বছর বয়সী এই তারকা আরও বলেন, গত এক সপ্তাহ তার জন্য ছিল অত্যন্ত কঠিন। সমালোচনা, চাপ এবং হতাশার মধ্যেও তিনি নিজের ওপর আস্থা হারাননি। কঠোর পরিশ্রমই তাকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে এনেছে বলে মন্তব্য করেন রোনালদো। তিনি স্বীকার করেন, সময়টা সহজ ছিল না, তবে শেষ পর্যন্ত তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলের মাধ্যমে রোনালদো বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার কীর্তি গড়েছেন। সমালোচনার ঝড়ের পর মাঠের পারফরম্যান্স দিয়েই যেন সবচেয়ে শক্তিশালী জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা।


Share: