ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থানা হাজতের নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। হাজতের মতো নিয়ন্ত্রিত স্থানে কীভাবে মুঠোফোন নিয়ে ভিডিও ধারণ করা সম্ভব হলো, তা নিয়েও প্রশ্ন ওঠে।
স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে রঙতরঙ্গ সংগঠনের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথা এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন বর্ণ। স্লোগান দিতে দিতে তিনি টেম্পল রোড হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যান। পরে ঘটনার ছবি দেখে তাঁকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর। তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও কমিটিতে পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা।
পুলিশ জানায়, খারুয়ালী এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী জড়ো হয়ে গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে থেকে ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল যুবক হঠাৎ সেখানে জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে নৌকার বৈঠা দেখা যায়। মিছিলটির নেতৃত্বে ছিলেন আবু সায়েম তালুকদার।
গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। পরে ভিডিওটির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কর্মী
সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের জানাজায় অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ভৈরব উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল রাফি প্রত্যয়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।