Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ৬৫ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ আটক - Chief TV

৬৫ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ আটক - Chief TV

2026-10-26  মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  36 views
৬৫ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ আটক - Chief TV

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টোকেন দেব (৭০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কলতাপাড়া এলাকায় রামনগরগামী সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক টোকেন দেব শেরপুর পৌর এলাকার বিকাল বাজারের পাঁচতলা ভবনসংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কার্তিক দেব।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইনের নির্দেশনায় উপপরিদর্শক মো. কামরুল হাসান ও সহকারী উপপরিদর্শক ওমরসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় টোকেন দেবের হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে শেরপুর থানা পুলিশ।


Share: