সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহত শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। তিনি রফিকুল ইসলামের ছেলে। তাঁর মরদেহ দেশে পৌঁছানোর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন শাহেদ আহম্মেদ।
তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ২২ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায়।
উল্লেখ্য, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি ছিলেন। তাঁদের একজন বগুড়ার শাহেদ আহম্মেদ।