Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / স্ত্রী তালাক দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তরুণের আত্মহত্যা - Chief TV

স্ত্রী তালাক দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তরুণের আত্মহত্যা - Chief TV

2026-09-03  মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  90 views
স্ত্রী তালাক দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তরুণের আত্মহত্যা - Chief TV

বগুড়ার শেরপুরে স্ত্রী তালাক দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তামিম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, দাম্পত্য কলহের জেরে স্ত্রী তাকে তালাক দেওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

তামিম উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন।

স্বজনেরা জানান, গত ২৬ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে তামিম অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

খবর পেয়ে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Share: