শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জের ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিনয়ের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন ২০২৪ সালে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের জায়গা তৈরি করছেন নারায়ণগঞ্জের মেয়ে সামিয়া আক্তার রিতা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সংকটের সমাধান হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
জলাবদ্ধতার কারণে মাদ্রাসার শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সংগীত পরিবেশন ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠে যেতে পারছে না। মাদ্রাসা শিক্ষকদের ভাষ্য, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষাকালে পুরো মাঠ বৃষ্টির পানিতে ডুবে যায়।
অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি ও কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সুগন্ধি চিনিগুঁড়া চালের মূল্যবৃদ্ধির অপরাধে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ আয়োজনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলদের সতর্ক ও সচেতন থাকতে হবে। মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা ও হিকমত অবলম্বনের পাশাপাশি সংগঠন পরিচালনার দায়িত্বের সঙ্গে পরিবার সুরক্ষা ও পারিবারিক পরিবেশ গঠনের প্রতিও গুরুত্ব দিতে হবে।
শনিবার বিকেলে হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল হক (৫০) এবং সিঙ্গিমারী এলাকার আব্দুল জলিল (৫২)।
২০২৬ সালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে পাচারের উদ্দেশ্যে নলিয়ান এলাকায় অবস্থান করছিল একটি চক্র।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মানিকখালী রেলওয়ে চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. রিয়াজুর ইসলাম সেবকের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইমাম হোসেন দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি জেনারেল ফর বাংলাদেশ, আপিল বিভাগের অ্যাডভোকেট আতিকুজ্জামান নজরুল।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।