দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল বৃহস্পতিবার বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই ঐতিহাসিক ঐকমত্য হয়।
বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এক যুবক। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৩টার দিকে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় সোনামদ্দিন সড়কের ‘রাগ’ বাড়িতে এই ঘটনা ঘটে।
নোয়াখালী চাটখিল পৌরসভার দক্ষিণ বাজারস্থ বেসরকারি হাসপাতাল চাটখিল সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক ডা. ফরিদা ইয়াছমিন মুনমুন এর ভুল চিকিৎসায় চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের বুশিয়ার কান্তি মসজিদ বাড়ির মাহফুজ আলমের স্ত্রী ছকিনা খাতুনের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে| বর্তমানে শয্যাশায়ী থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, উদ্ধার হওয়া ম'রদেহটি বেশ কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে। অর্ধগ'লিত অবস্থায় থাকায় পরিচয় শনাক্তে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। তবে পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার লোহার পুলের সামনে সাদ মুছা ফ্যাক্টরি সংলগ্ন হাটহাজারী রোডে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬। ১৫ জুন ২০২৬ থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৫ জুলাই ২০২৬ পর্যন্ত।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি টাপেন্টাডল ট্যাবলেট। বৃহস্পতিবার (২৫ জুন) ভজনপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাগঞ্জের কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে মোংলা বন্দরের আধুনিকায়ন ও চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বড় ধরনের চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অবকাঠামো ও বিনিয়োগ খাতের এই প্রকল্পগুলোতে প্রায় ৬ বিলিয়ন ডলার বিনিয়গের সম্ভবনা রয়েছে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
বসুন্ধরা গ্রুপের বিদেশে অর্থ পাচার, জমি দখল এবং ফ্যাসিবাদের পক্ষে ভূমিকা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
ফরিদপুরের সালথায় পান্নু ফকির ওরফে জামু ফকির নামের এক সক্রিয় বিএনপি কর্মীর নৃশংসভাবে হাত-পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।