প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম। তবে সরকারের কাজের গতি বাড়ানো এবং কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তাভাবনা চলছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, সংগ্রাম, অর্জন ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়ির পাশের একটি সুপারি গাছ বেয়ে নাঈম ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরে থাকা ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তার তাকে দেখতে পান। বিষয়টি স্বজনদের ফোনে জানানোর চেষ্টা করলে নাঈম তাকে বাধা দেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
বুধবার (১২ আগস্ট) দৌলতপুর সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি সাঈদীর ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ খবরকে গুজব ও ভিত্তিহীন দাবি করে জানিয়েছে,
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইউএনও কার্যালয় চত্বর প্রদক্ষিণের সময় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কার্যালয়ের দ্বিতীয় তলার জানালা, চেয়ার ও ফুলের টব ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে তিনি মারিয়াম বোরকা ওড়না হাউজ স্টেশন রোড-কাচারি বাজার এলাকায় একটি হিজাব কিনতে যান। একটি দোকানে হিজাব পছন্দ হলে তিনি দাম জানতে চান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান,মেরুরচর ইউনিয়নে ঘুঘরাকান্দি ব্রীজের পূর্বপাশে মাটি ধসে গিয়ে ভারি যান চলাচল বন্ধের খবরে রাতেই সেখানে পরিদর্শন করি। উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরামতের কাজ চলছে ।আশাকরি দ্রুত সময়ের মধ্যে যানচলালন স্বাভাবিক হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) ঘরের বাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে উপস্থিত ছিলেন ঘরের বাজারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘরের বাজারের ব্র্যান্ড তাবায়ার খোব এবং পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ রিয়াদ।