Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / বগুড়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত - Chief TV

বগুড়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত - Chief TV

2026-08-22  ডেস্ক রিপোর্ট  38 views
বগুড়ায় ট্রাক চাপায় বিজিবি সদস্য নিহত - Chief TV

বগুড়ার মোকামতলা বন্দর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (৫৬) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে মোকামতলা উপজেলা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্থাপাড়া গ্রামের কফিল উদ্দিন সরকারের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার সকালে এক সহকর্মীর সঙ্গে ছুটিতে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। পথে তারা মোকামতলা বন্দরে বাস থেকে নামেন। পরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক রফিকুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. রইচ উদ্দিন জানান, নিহতের পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: