মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। কিন্তু তাঁর আর দেশে ফেরা হয় না। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। আর শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাঁর ভাষ্য, এটিই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।
স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছান মিছিলকারীরা। সেখানে টহলরত পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
মেয়েকে রক্ষা করতে গিয়ে কোনো বাবা তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। এ ক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার অপেক্ষা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি।
ভূতের কথা উঠলেই অনেকের চোখে ভেসে ওঠে সাদা কাপড়ে ঢাকা এক রহস্যময় অবয়ব। কখনো চোখের জায়গায় দুটি ছিদ্র, কখনো লম্বা সাদা কাপড়ে ঢাকা ভাসমান ছায়া। সিনেমা, কার্টুন, গল্প কিংবা হ্যালোইনের সাজসজ্জায় ভূতের এমন চেহারা বহুদিন ধরেই পরিচিত।
চিঠিতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বয়সসীমাসহ সাংগঠনিক নিয়মকানুন চালুর অনুরোধ জানানো হয়েছে। লেখকের প্রস্তাব, বিএনপির সদস্য হতে হলে এসএসসি পাস অথবা জিপিএ ২ দশমিক ৫ এবং কর্মী হতে হলে এইচএসসি পাসসহ জিপিএ ৩ দশমিক ৫ বাধ্যতামূলক করা হোক।
চিঠিতে লেখক হিসেবে নিজের পরিচয় দিয়েছেন লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। এতে শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনা এবং দেশে ফিরে আসার জন্য দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে। চিঠির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উল্লেখ করা হয়েছে।
ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে গুরুতর শারীরিক আঘাতের কারণ হতে পারে, তা কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর স্বাভাবিক আলিঙ্গনেই স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে, আরেকটিতে ধরেছে চিড়। পরে চিকিৎসা পরীক্ষায় ওই নারীর তীব্র হাড়ক্ষয় রোগ ধরা পড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো বার্তার ভিত্তিতে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে রঙতরঙ্গ সংগঠনের উদ্যোগে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা শুরু হয়। খেলার উদ্বোধন করেন সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পাঁজরে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।