পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপপরিদর্শক মো. দুলাল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই তিনজনকে আটক করা হয়।
নিহতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার তাগিদে মাত্র চার মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাফাত। প্রবাসে যাওয়ার অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেছেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালন করতে হবে।
‘হাতে বল, পায়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শেরুয়া বটতলা বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ অর্জন করায় আদনান আজাদ এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে জাতীয় পরিবেশ পদক-২০২৫ পাওয়ায় অধ্যাপক মো. হাসমত আলীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)।
আজ ১৬ আগস্ট, বিশ্ব তালি দিবস। ইতিবাচক পরিবেশ তৈরি, মানুষকে উৎসাহিত করা এবং পারস্পরিক প্রশংসার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। ছোট্ট একটি তালি যেমন কারও ভালো কাজের স্বীকৃতি দিতে পারে, তেমনি তা আনন্দ প্রকাশের পাশাপাশি অন্যের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে।
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সফল মৎস্য চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেলের রেখে যাওয়া একটি জরাজীর্ণ পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছেন চান্দু মিয়া ও ময়না বেগম। ঘরটির টিনের চাল ও বেড়ায় রয়েছে অসংখ্য ফুটো। বৃষ্টি হলেই পানি ঢুকে মেঝে কাদায় পরিণত হয়। তখন নিরাপদ আশ্রয়ের জন্য অন্যের বাড়িতে যেতে হয় তাদের। ছেলে বাড়িতে ফিরলে সেই সামান্য জায়গাটুকুও হয়ে পড়ে আরও সংকীর্ণ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিন পর আবারও বক্স অফিসে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেতা ইমরান হাশমি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটি প্রথম দিনে ২৭ কোটি রুপির বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।
এরই মধ্যে রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।