2026-08-20বুলবুল আহমেদ বুলু, বদলগাছী ( নওগাঁ ) প্রতিনিধি
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ কারণে জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
View more
2026-08-19মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। আইসক্রিম আকর্ষণীয় করতে খাদ্যে ব্যবহার নিষিদ্ধ সোডিয়াম সাইক্লামেট বা ঘনচিনি এবং বিষাক্ত রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। নোংরা পরিবেশে আইসক্রিমের কাপও তৈরি করা হচ্ছিল। পরে ফ্রিজ তল্লাশি করে এসব উপাদানে তৈরি বিপুল পরিমাণ আইসক্রিম মজুদ পাওয়া যায়।
View more
2026-08-19মেহেদি হাসান পলাশ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। এখানকার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ হাজার দলিল নিবন্ধন হয়। জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
View more
2026-08-19উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
View more
2026-08-19এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জানা গেছে, কাঠের পুল এলাকা থেকে মোটরসাইকেলটি হারিয়ে যাওয়ার পর এর মালিক বিষয়টি পুলিশকে জানান। পরে মোটরসাইকেলে থাকা জিপিএস ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে সেটির অবস্থান শনাক্ত করা হয়।
View more
2026-08-19আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
স্থানীয়দের অভিযোগ, দলবদ্ধ এসব কুকুর মাঝেমধ্যে পথচারীদের তাড়া করে। এতে শিশুদের পাশাপাশি নারী ও বয়স্করাও আতঙ্কের মধ্যে চলাচল করছেন। বাসিন্দা আলমিনা উর্মি বলেন, সন্তানদের স্কুলে পাঠানোর সময় সবসময় উদ্বেগে থাকতে হয়। অনেক সময় নিজেকেই তাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে হয়। বাড়ির সামনেও প্রায়ই দলবদ্ধ কুকুর ঘোরাফেরা করে বলে জানান তিনি।
View more
2026-08-19এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২০ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। জানা গেছে, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার দেওয়া আধা-সরকারি (ডিও) চিঠির পরিপ্রেক্ষিতে কলেজটি সরকারি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়।
View more