অন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক...
আহত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় বরগুনা থেকে যাত্রা শুরু করে বাসটি ম...
মামলার এজাহার অনুযায়ী, গাজীপুরের শ্রীপুরের সাবেক পিআইও এস এম ওমর আলীর বিরুদ্ধে অ...
ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছে...
2026-10-13
আহমেদ সাব্বির রোমিওঃ
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পন...
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছিল।
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের কোনো করুণা বা অনুদান নয়, বরং প্রাপ্য বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায় তুলনামূলকভাবে কম হলেও এর ভয়াবহ পরিণতি ভোগ করছে বাংলাদেশের সাধারণ মানুষ।
প্রতিবেদন অনুযায়ী, লাহোরের হলরোড এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেটে কারসাজির অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়। পরে মোটরসাইকেলটির নিবন্ধন ও মালিকানা যাচাই করতে গিয়ে একই ব্যক্তির নামে বিপুলসংখ্যক যানবাহন নিবন্ধিত থাকার তথ্য সামনে আসে।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি ভবন নর্থ ব্লকে আগুন লাগার ঘটনা ঘটেছে। দিল্লি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দীর্ঘ ১০ মাস নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধী নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশে ফেরার খবর জানান তিনি। সেখানে মাচাদো লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’
2026-10-26
শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
করিম মিয়ার বড় মেয়ে কোতুলী বেগম জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। চিকিৎসার খরচ জোগাতে বাবার বসতঘরসহ তিন শতাংশ জমি ফুফুর কাছ থেকে কিনে নেন তিনি। জমিটি কেনার পরও ঘরটি তাঁর বাবা-মায়ের বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলাম (২৬) প্রায় সাড়ে তিন বছর আগে আব্দুর রউফ সরদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক বিরোধ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ শুরু হয়।
দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের বহুল আলোচিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। ২০২৩ সালের ‘জেলার’-এর সাফল্যের ধারাবাহিকতায় তৈরি এই সিক্যুয়েলে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তবে সিনেমাটি ঘিরে আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে অভিনেত্রী মিরনার নাম। বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে একই সিনেমায় কাজ করে শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।
নতুন জীবনের অধ্যায় শুরু করলেন অভিনেতা সুজাত শিমুল। থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে বিয়ের খবরের পাশাপাশি তাঁদের মাত্র ৯৯৯ টাকা দেনমোহর নির্ধারণের সিদ্ধান্তও আলোচনায় এসেছে।
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান। তাঁর অভিনীত ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। এবার ঢাকায় একটি লাইফস্টাইল প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আসছেন এই অভিনেতা।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইউসেবিও, জিনেদিন জিদান ও রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের হাতে উঠেছে সোনালি ট্রফিটি। তবে ফুটবল ইতিহাসের দুই মহাতারকা পেলে ও দিয়েগো ম্যারাডোনার হাতে কখনো ওঠেনি এই পুরস্কার।
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। বছরের সেরা ফুটবলারের হাতে সোনার বল উঠবে কার—তা জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা শেষ হচ্ছে আজ রাতে। ৭০তম ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী বিভাগের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারছেন না ভারতের উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। ডান পায়ের অ্যাডাক্টর পেশিতে চোটের কারণে এখনো ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি তিনি।
কুমিল্লায় সংঘটিত তাজমিন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার প্রেমিক রাজু। রাজুর দাবি, কক্সবাজার থেকে নিরাপদে বাসে তুলে দেওয়ার পর কুমিল্লা পৌঁছানো পর্যন্ত তাজমিনের সাথে তার নিয়মিত যোগাযোগ ও লাইভ লোকেশন চালু ছিল।
কুমিল্লায় সংঘটিত তাজমিন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তার প্রেমিক রাজু। রাজুর দাবি, কক্সবাজার থেকে নিরাপদে বাসে তুলে দেওয়ার পর কুমিল্লা পৌঁছানো পর্যন্ত তাজমিনের সাথে তার নিয়মিত যোগাযোগ ও লাইভ লোকেশন চালু ছিল।
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
আগামীতে যেকোনো সংকটে গণঅধিকার পরিষদ জাতিকে পথ দেখাবে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গণঅধিকার পরিষদের বর্তমান অবস্থান তৈরি হয়েছে।
নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতা, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে না পারার অভিযোগ তুলে বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ হলে সরকারের অবিলম্বে সরে দাঁড়ানো উচিত।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় জামায়াতে ইসলামী। সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করা হবে, তবে ভুল ও অনিয়মের সমালোচনা করতেও পিছপা হবেন না তাঁরা। সরকারের ভুল ও অপকর্মের দায় বিরোধী দল নেবে না। একই সঙ্গে নিজের দলের কেউ অন্যায় বা অপরাধ করলেও তাঁকে ছাড় দেওয়া হয় না বলে মন্তব্য করেন তিনি।
2026-08-13
সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি
কওমি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মাদরাসাতু আহমাদের শিক্ষার্থী মিয়া সালমান। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ১০০-তে ১০০ নম্বর পাওয়ার পাশাপাশি মোট ১৩০৭ নম্বর অর্জন করেছে সে।
কর্মসূচি শেষে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম এই পরিস্থিতিকে কোম্পানির জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের পাঁচটি চা বাগানে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। চায়ের ভরা মৌসুমে এমন উৎপাদন ঘাটতি কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
নেত্রকোনার মদনে গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে হাওড়ের অনেক জমির পাকা ধান। এ নিয়ে হাওড়াঞ্চলে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
গ্রামের সরু কাচা পথ। দুই পাশে সবুজের সারি। মাথার ওপর বাশের মাচায় ঝুলছে থোকায় থোকায় আঙুর। দূর থেকে দেখলে মনে হয়, কোনো পর্যটন বাগান। কিন্তু এটা একটি গ্রামের বাড়ির প্রবেশপথ। আর সেই পথই এখন আলোচনায়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ঝলঝলি বসন্তপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের বাড়ির এই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ বিস্ময়ে তাকিয়ে থাকছেন। অনেকেই আবার অনুপ্রাণিত হয়ে ফিরছেন ন
জনবল নেবে বাংলাদেশ বিমান বাহিনী। ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স, মিটিওরলজি শাখায় স্বল্পমেয়াদী কমিশন (DE 2026B)
প্রবল ইচ্ছা আর অদম্য পরিশ্রম থাকলে যে কোনো বাধা ডিঙিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ভূতের কথা উঠলেই অনেকের চোখে ভেসে ওঠে সাদা কাপড়ে ঢাকা এক রহস্যময় অবয়ব। কখনো চোখের জায়গায় দুটি ছিদ্র, কখনো লম্বা সাদা কাপড়ে ঢাকা ভাসমান ছায়া। সিনেমা, কার্টুন, গল্প কিংবা হ্যালোইনের সাজসজ্জায় ভূতের এমন চেহারা বহুদিন ধরেই পরিচিত।
সম্পর্ক ভেঙে গেলেও সব স্মৃতি মুছে যায় না। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গের কষ্ট কিংবা না বলা অনেক কথা। সময়ের সঙ্গে সেই কষ্ট কিছুটা কমলেও অতীতের তিক্ততা কখনো কখনো মনে দাগ কেটে থাকে। পুরোনো কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার বার্তা নিয়ে আজ ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’।
দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামতেই আকাশজুড়ে দেখা মিলল প্রকৃতির অপূর্ব এক দৃশ্য। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরু বাঁকা চাঁদের পাশে জ্বলজ্বল করতে দেখা গেছে একটি উজ্জ্বল তারাকে। ধূসর-নীল আকাশে চাঁদের কোমল আলো আর তারার ঝিলিক তৈরি করে মায়াবী এক পরিবেশ।
হোয়াটসঅ্যাপের পূর্বঘোষণা অনুযায়ী, যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং পরবর্তী সংস্করণে হালনাগাদ করার সুযোগ নেই, সেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব হবে না। বর্তমানে অ্যাপটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ৬.০ বা এর পরের সংস্করণ প্রয়োজন।
নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন দুই মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ফোন দুটির আগাম অর্ডার শুরু হবে। বাজারে বিক্রি শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।
মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ কিংবা ভেপের মতো ডিভাইসে থাকা লিথিয়াম ব্যাটারি বর্তমানে বিমানের অগ্নিকাণ্ডের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটি (CAA)। এই ব্যাটারিগুলো আকারে ছোট হলেও অত্যধিক শক্তি ধারণ করে, ফলে সামান্য আঘাত বা ত্রুটি থেকে দ্রুত ভয়াবহ আগুন ধরে যেতে পারে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাসনসংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরবর্তী উপজেলা ও গ্রাম থেকে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাবে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ উচ্চশিক্ষার জন্য বরিশাল শহরে এসেও আবাসন ব্যয় সামলাতে না পেরে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।
নিয়োগ জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়েরের প্রস্তাব কমিশনের অনুমোদন পেয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় স্বামীর বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক বলে স্বীকৃতি দিলে তার ঈমান অক্ষুণ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন খতিব।
মানুষ যখন শয়তানের প্ররোচনায় গুনাহের দিকে ঝুঁকে পড়ে, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি নিজের অভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। ইসলামের শিক্ষা অনুযায়ী, আত্মসংযম, ক্ষতিকর পরিবেশ থেকে দূরে থাকা এবং নেককার মানুষের সাহচর্য গুনাহ থেকে বাঁচতে সহায়তা করতে পারে।
আল্লাহর দেওয়া দিনগুলোর মধ্যে শুক্রবারকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামে জুমার দিনকে সপ্তাহের ঈদের দিন হিসেবে বিবেচনা করা হয়। এ দিনের জুমার নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থানীয় পুরুষ মুসলমানের ওপর তা ফরজ।